ইরানি জাহাজের হামলায় কঠোর হুঁশিয়ারি আঘারচির 

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬ ০২:০১:৫৫ || পরিবর্তিত: ০৫ মার্চ, ২০২৬ ০২:০১:৫৫

ইরানি জাহাজের হামলায় কঠোর হুঁশিয়ারি আঘারচির 

আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রের এই হঠকারী পদক্ষেপের জন্য তাদের ভবিষ্যতে তিক্ত অনুশোচনা করতে হবে,বলে তিনি জানিয়েছেন। তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি

বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি এই বার্তা দেন। 

বার্তায় আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উপকূল থেকে ২ হাজার মাইল দূরে সমুদ্রের মাঝখানে এই নৃশংসতা চালিয়েছে। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক নৌ-চলাচলের আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি তার বার্তায় বিস্তারিত উল্লেখ করে জানান, আক্রান্ত জাহাজটি ভারতীয় নৌবাহিনীর আমন্ত্রণে অতিথি হিসেবে সেখানে অবস্থান করছিল। হামলার সময় জাহাজটিতে প্রায় ১৩০ জন নাবিক ছিলেন। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় জাহাজটির ওপর এই আক্রমণ চালানো হয়েছে বলে ইরান দাবি করছে। আরাঘচি তার বার্তার শেষে অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ‘আমার কথাগুলো লিখে রাখুন। যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, তার জন্য তাদের তিক্তভাবে অনুশোচনা করতে হবে।’

ওয়াশিংটনের পক্ষ থেকে এই নির্দিষ্ট হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায় নি। বিশ্ব সম্প্রদায় এখন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে যাতে এই উত্তেজনা নতুন কোনো নৌ-যুদ্ধে রূপ না নেয়।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প

কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু

দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ইরানি প্রেসিডেন্ট

পরিবর্তনের ছোঁয়া: ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আরমানের নেতৃত্বে স্বস্তির বাতাস

ইরানে বিপদেপড়া নিজেদের ২ যুদ্ধবিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রির দায়ে জরিমানা

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ